
হে যিশুর জননী মারিয়া,
আমাকে তোমার হৃদয় দাও,
যা এত সুন্দর,
এত পবিত্র,
এত নিষ্কলঙ্ক,
এত ভালোবাসা ও বিনয়ে পূর্ণ:
আমাকে যিশুকে গ্রহণ করার যোগ্য করে তোলো
জীবনের রুটির মধ্যে,
তাঁকে ভালোবাসতে, যেমন তুমি তাঁকে ভালোবেসেছিলে, এবং
এবং দরিদ্রতম দরিদ্রদের
অতি দীন বেশে তাঁর সেবা করতে।
আমেন
কলকাতার সন্ত তেরেসা।

