in

বড়দিনে (দ্বিতীয় জন পল)

christmas-3882868_1280
ছবি: Flavio Botana, Pixabay থেকে

প্রভু যিশু,
বেথলেহেমের দীনতায়
আমরা তোমার ধ্যান করি,
তোমার ভালোবাসার সাক্ষী করে তোলো আমাদের—
সেই ভালোবাসার,
যা তোমাকে ঐশ্বরিক মহিমা ত্যাগ করে
মানুষের মাঝে জন্ম নিতে
এবং আমাদের জন্য মৃত্যুবরণ করতে
প্রেরণা দিয়েছিল।

তোমার আত্মা আমাদের মধ্যে সঞ্চারিত করো,
যেন অবতারের অনুগ্রহ
প্রত্যেক বিশ্বাসীর হৃদয়ে জাগিয়ে তোলে
বাপ্তিস্মে পাওয়া নতুন জীবনের প্রতি
আরও উদারভাবে সাড়া দেওয়ার
অঙ্গীকার।
এই রাতের আলো,
যা দিনের আলোর চেয়েও উজ্জ্বল,
ভবিষ্যতের ওপর বিচ্ছুরিত হোক
এবং মানবজাতির পদক্ষেপকে
শান্তির পথে পরিচালিত করুক।
তুমি, শান্তির রাজকুমার,
তুমি, আজ আমাদের জন্য জন্ম নেওয়া ত্রাণকর্তা,
নতুন সহস্রাব্দে সামনে উন্মুক্ত পথে
তোমার মণ্ডলীর সঙ্গে
পথ চলো!

(দ্বিতীয় জন পল)

babbo-natale-che-prega

সান্তা ক্লজের প্রার্থনা

christ-child-514213_1280

বড়দিনের প্রস্তুতি নেওয়ার জন্য সেন্ট জন বস্কোর পরামর্শ